নতুন ধারাবাহিকে মৌ

অক্টোবর 22, 2026 - 15:54
0
নতুন ধারাবাহিকে মৌ
ছবি: নায়িকার ফেসবুক থেকে

অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমএসএম ড্রামা’র জন্য এবারই প্রথম একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘খুব চেনা গল্প’। নাটকটির মূল গল্পভাবনা মীর সাব্বিরের এবং রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। 

নতুন এ নাটকে ‘ফরিদা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

এদিকে কিছুদিন আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হওয়া নতুন ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন থ্রি’তে গল্পের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। এরই মধ্যে ধারাবাহিকটির ২৪তম পর্ব প্রচারিত হয়েছে। তবে মীর সাব্বির পরিচালিত ‘খুব চেনা গল্প’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী মৌ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, “ধারাবাহিকটিতে আমি ফরিদা চরিত্রে অভিনয় করছি। আপাতত এটি ৫২ পর্বের নির্মিত হচ্ছে। প্রচার শুরুর পর পর্বসংখ্যা আরও বাড়তে পারে।”

নাটকের পাশাপাশি কিছুদিন আগে প্রথমবারের মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। সোহেল আরমান পরিচালিত সেই সিনেমার নাম ‘সংবাদ’। এ ছাড়া মৌ অভিনীত সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘গোলমাল’, ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’, ‘বকুলপুর সিজন টু’ ইত্যাদি।

RSS/SD/DR

ভালো 0
Dislike 0
ভালোবাসা 0
হাস্যকর 0
ওয়াও 0
দুঃখিত 0
ক্ষুব্ধ 0

মন্তব্য (0)

User