ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবচেয়ে উপকারী হলুদ-বেসন

অক্টোবর 26, 2026 - 17:13
Updated: 1 দিন পূর্বে
0
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবচেয়ে উপকারী হলুদ-বেসন
ছবি: ম্যাগনিফিক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই হলুদ ব্যবহার করেন। কেউ আবার ঘরোয়া উপাদান হিসেবে বেসন বেছে নেন। তবে এই দুটিরে মধ্যে কোনটি বেশি ভালো তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

বেসনের উপকারিতা

বেসন ত্বকে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এর ব্যবহারে মৃত কোষ সরে গিয়ে ত্বক নরম ও পরিষ্কার হয়। 

নিয়মিত বেসন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ত্ক হয়ে ওঠে দাগহীন। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের জন্য বেসন বেশ উপকারী। 

হলুদের উপকারিতা

হলুদে থাকা অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের দাগ এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। হলুদ ত্বককে ভেতরে থেকে উজ্জ্বল করে তোলে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। এর ফলে ত্বক টানটান থাকে। 

কোনটি ব্যবহার করবেন?

কারও ত্বক যদি তৈলাক্ত হয় বা ত্বকের গভীর থেকে পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে বেসন ব্যবহার করা ভালো। আবার কারও যদি মুখে কালো দাগ, ব্রণ, ফোলাভাব বা পগমেন্টেশনের সমস্যা থাকে তাহলে রূচর্চায় হলুদ রাখুন। 

হলুদ ও বেসনের ফেসপ্যাক 

হলুদ, বেসন এবং টক দই একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তেরি করতে পারেন। এই মিশ্রণটি বিভিন্ন সমস্যা দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল। 

সূত্র: ই-নিউজ

RSS/SK/DR

ভালো 0
Dislike 0
ভালোবাসা 0
হাস্যকর 0
ওয়াও 0
দুঃখিত 0
ক্ষুব্ধ 0

মন্তব্য (0)

User