লোকবিশ্বাস ও যুক্তিনির্ভর চিন্তার সংঘাত নিয়ে ‘দেবী’

অক্টোবর 26, 2026 - 13:05
0
লোকবিশ্বাস ও যুক্তিনির্ভর চিন্তার সংঘাত নিয়ে ‘দেবী’
চলচ্চিত্রের ’দেবী’ চরিত্রে প্রিয়তা ওম। সংবাদ বিজ্ঞপ্তি।

পাঁচ বন্ধু বেড়াতে যায় একটি এলাকায়। স্থানীয়দের দীর্ঘদিনের প্রচলিত বিশ্বাস ও নানা মিথের সঙ্গে পরিচিত হয় তারা। কিন্তু আধুনিক যুগের তরুণ-তরুণীরা বিজ্ঞান, মনস্তত্ত্ব ও যুক্তির আলোকে এসব দেখতে অভ্যস্ত। ফলে স্থানীয় মানুষের বিশ্বাসের সঙ্গে নতুন প্রজন্মের চিন্তাভাবনায় দেখা দেয় দ্বন্দ্ব। এমন গল্প নিয়ে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেবী’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। চিত্রনাট্য তারই। তিনি বললেন, ‘লোকবিশ্বাস ও যুক্তিনির্ভর চিন্তার সংঘাতকে নতুন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছি।’

‘দেবী’-তে মহুয়া ও সৈকত চরিত্রে অভিনয় করেছেন প্রিয়তা ওম ও ইনান। তারা নতুন মুখ। ‘ফেস অব টুমরো’ নামের একটি রিয়েলিটি শোর মাধ্যমে উঠে আসা তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ১০টি ফিকশন। এর অংশ হিসেবেই ‘দেবী’-তে অভিনয় করেছেন নতুন মুখেরা। নির্মাতা শ্রাবণী ফেরদৌসের প্রত্যাশা, তরুণ অভিনয়শিল্পীরা ভবিষ্যতে দেশের বিনোদন অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবেন।

শেরপুরের গজনীসহ বিভিন্ন স্থানে টানা তিন দিন ‘দেবী’র শুটিং হয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, প্রচলিত মিথ এবং আধুনিক প্রজন্মের বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার মধ্যকার দ্বন্দ্বকে উপজীব্য করে এর গল্প। এটি লিখেছেন শৌর্যদীপ্ত। থ্রি সিক্সটি ডিগ্রি মার্কেটার্সের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখা যাচ্ছে ‘চলো ঘুরে আসি’র ফেসবুক পেজে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

PR/AS/DR

ভালো 0
Dislike 0
ভালোবাসা 0
হাস্যকর 0
ওয়াও 0
দুঃখিত 0
ক্ষুব্ধ 0

মন্তব্য (0)

User